এনামুল হক,শেরপুরঃ
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্দেশনায় শেরপুর জেলার ৫২টি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শনিবার সারাদেশের ন্যায় শেরপুরে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে জেলার নেতাদের সঙ্গে যোগদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি।
চরপক্ষিমারী ইউনিয়ন সহ স্ব-স্ব ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সভাপতিত্বে ও সঞ্চালনায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলার দায়িত্ব প্রাপ্ত নেতারা বক্তব্য রাখেন।
শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছানোয়ার হোসেন ছানু সহ সাবেক জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
লছমনপুর ইউনিয়নের শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল। বিভিন্ন ইউনিয়নের সমাবেশে অন্যান্যের মধ্যে হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা মহিলা আ’লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।
Posted ০৯:৪১ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]