রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে মিরপুর উপজেলায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা কামারুল আরেফিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, মিরপুর পৌর মেয়র হাজী এনামুল হক ও জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামান।
Posted ১০:১১ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]