কুষ্টিয়া প্রতিনিধি :
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দারে ছেলে সাদিক আমিন সৌমিকের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস’র সভাপতিত্বে এ সময়ে ক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, মারফত আফ্রিদী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মালেক জোয়ার্দ্দার, সদস্য শেফাদুল ইসলাম চান্নু, আশরাফুল আলম হীরা, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান
Posted ০২:১২ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]