সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট  

কুষ্টিয়ার মিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মিরপুর মহিলা ডিগ্রী কলেজের অডিটরিয়াম হলে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতনের পরেই আমাদের সংগঠনটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে রাজাকার, আল বদর ও জঙ্গির মদদদাতা সহ বিভিন্ন অপপ্রচার চালিয়ে সনাতন ধর্মাবলম্বী সহ ধর্মীয় সংখ্যালঘুদের সাথে আমাদেরকে একটা বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি করে রেখেছিল। সেই বিষয়টি পরিষ্কার করার জন্যই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আপনাদের সাথে আজকে মতবিনিময়।

তিনি আরো বলেন, ৫ ই আগস্টের পরে আপনারা কেউ বলতে পারেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ বা কোন মানুষকে শাররীকভাবে নির্যাতন অথবা কোন চাঁদাবাজি সহ অপকর্মে লিপ্ত ছিল। বরং জামায়াতে ইসলামী অমুসলিম ভাইদের উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে আপনাদের শারদীয় দুর্গাপূজা স্বাচ্ছন্দে পালন করবেন সেই ক্ষেত্রে আমাদের সংগঠনের লোকজন আপনাদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য পাশে থাকবে।

প্রধান অতিথি দৃঢ়তার সাথে বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব করবে। ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রের প্রতিটি মানুষ যে নিরাপদ সে স্বাক্ষর জামায়াতে ইসলামী রাখবে।

মিরপুর উপজেলা শাখার জামায়াতে ইসলামীর সভাপতি খন্দকার রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের নমিনি সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা ইউনিটের সদস্য অধ্যাপক জোমারত আলী। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ, পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসাদ মহন্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি সঞ্চয় পাল, মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস প্রমুখ।

Facebook Comments Box

Posted ০৮:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]