মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪   প্রিন্ট  

Default Image

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজারে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুরমান মন্ডলের স্ত্রী ছবেলা (৬৮) ও নাসির মন্ডলের স্ত্রী মরিয়ম (৪৮)। তাদের বাড়ি ওই উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়িয়া গ্রামে। মিরপুর থানার এসআই শেখ রকিবুল ইসলাম বলেন, নিহতরা ভ্যানে করে ইউনিয়ন পরিষদে টিসিবির চাল সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহরের দিক থেকে আসা রড বোঝাই একটি ষ্ট্রিয়ারিং টলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। পরে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

ছবেলার পরিবার জানান, ভুক্তভোগীরা তিনজন সকালে টিসিবির কার্ডের মালামাল সংগ্রহ করতে মশান যান। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। একজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]