কুষ্টিয়া প্রতিনিধি,
শনিবার, ০৫ আগস্ট ২০২৩ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের আমতলায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের পরিচালনায় এসময়ে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল রশিদ, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মঞ্জিলা আরেফিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক জিন্নাত জাহান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সবুজ ইসলাম, উপজেলা ইউডিএফ উত্তম কুমার বিশ্বাস, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ০৮:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]