মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে বাধাগ্রস্থ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

শনিবার, ২২ জুলাই ২০২৩   প্রিন্ট  

কুষ্টিয়ার মিরপুরে বাধাগ্রস্থ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে পাহাড়াপুর বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় চত্বরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। যুব সমাজকে ধংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখা-পড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শরীর ও মন সুস্থ থাকে। খেলাধুলা বিনোদনের অন্যতম মাধ্যম। তিনি আরো বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যতিরেকে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মুল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, পাহাড়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রহমান, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাান শিক্ষক মাসুদা খাতুন প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ আল আসাদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিউলি খাতুন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম। পরে তিনি মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box

Posted ০৮:১৭ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]