কুষ্টিয়া প্রতিনিধি:
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী ট্রেনে পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে।
বুধবার (২২ জানুয়ারি) ভোরে পোড়াদহ রেলওয়ে স্টেশনের নকশীকাঁথা ট্রেনে জিআরপি থানার এসআই ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী (৬৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত করিম বেপারী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামের মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।
এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
এমন খবরের ভিত্তিতে নকশীকাঁথা মেইলে টিজি ডিউটি এবং প্ল্যাটফর্ম ডিউটি পার্টি ডিউটি করা অভিযান পরিচালনার সময়ে করিম বেপারীকে সন্দেহ হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশী সময়ে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। পরবর্তীতে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মিরপুর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।
Posted ০২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]