কুষ্টিয়া প্রতিনিধি
শনিবার, ০২ নভেম্বর ২০২৪ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী ট্রেনে পুলিশ অভিযান চালিয়ে ৩শ’ ৩০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে। শনিবার (২ নভেম্বর) ভোরে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা ট্রেনে পোড়াদহ রেলওয়ের ৩নং প্লাটফর্মে জিআরপি থানা পুলিশ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দোলনবাড়িয়া স্টেশনপাড়ার আব্দুর রশিদ মন্ডলের ছেলে হাসান মিয়া (২১), মহিদুল ইসলামের ছেলে সাকিল হোসেন (২৪) ও অহিদুল ইসলামের স্ত্রী হাজেরা খাতুনকে (৪৫) আটক করে। এসময়ে আটককৃতদেন কাছ থেকে ৩শ’ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জহির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ০৪:২০ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]