বাবলু রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে নকল ও ভেজাল কৃষি পণ্যের কুফল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের হেড অফ প্রোজেক্ট সিকিউরিটি মেজর (অবঃ) জামাল হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান, জেলা সার ডিলার মালিক সমিতির সাবেক সভাপতি জসিম উদ্দিন, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল আলম বাচ্চু, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের ডিমান্ড প্লানিং ম্যানেজার আনিসুল্লাহ্ হাসান, প্রশিক্ষণ কর্মকর্তা অভিনয় সাহা সৌম, পরিবেশক শাহ্ আলম, শফিকুল ইসলাম আজম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক তোহিদ হোসাইন।
Posted ০৯:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]