কুষ্টিয়া প্রতিনিধি:
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় মিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা মো. মাসুম আব্দুল্লাহ। অতিরিক্ত কৃষি অফিসার মতিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে মেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষনা করা হয়। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মেলায় ১৩টি স্টলে কৃষি প্রযুক্তি দেখাচ্ছে কৃষি অফিস ও কৃষি উদ্যোক্তারা।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]