মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৫, দেশীয় অস্ত্র উদ্ধার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৫, দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ায় মিরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে রামদা ও ছুরা উদ্ধার ও একটি ইঞ্জিন চালিত নসিমন জব্দ করা হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কাকিলাদহ ফাড়ি পুলিশ রাধানগর-দর্গাপাড়া গামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো-মেহেরপুর সদর থানার বামনপাড়া এলাকার কিবরিয়া মুন্সী (২৭), রাধাকান্তপুর এলাকার জয়নাল আবেদীন (২৩), চকশ্যামনগর এলাকার আশিক (২১), সুজন মিয়া (২০) ও রাজাপুর এলাকার গোলাম সারোয়ার (২৪)। এছাড়াও উক্ত ঘটনায় স্থানীয় দুজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মামলার বাদী কাকিলাদহ ফাড়ির ইনচার্জ তাহমুদুল ইসলাম বলেন, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ ফোর্স রাধানগর-দর্গাপাড়া গামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের দুই জন সদস্য পালিয়ে গেলে ৫ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে।

আটককৃতদের রাতেই থানাতে সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় ৭ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে। মিরপুর থানার অফিসার্স ইনচার্জ মমিনুল ইসলাম জানান, পুলিশের অভিযানে ৫ জন ডাকাতকে আটক করা হয়েছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ০৪:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]