মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে গণপিটুনিতে যুবক নিহত

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   প্রিন্ট  

কুষ্টিয়ার মিরপুরে গণপিটুনিতে যুবক নিহত

কুষ্টিয়ার মিরপুরে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম জাহাঙ্গীর (২৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকার আমিরুলের বাড়িতে চুরি করতে যান কয়েকজন যুবক। এসময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে গেলে এদের মধ্যে জাহাঙ্গীর নামের ওই যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল বলেন, রাতেই স্থানীয় লোকজন আমাকে ফোন করে চোরকে গণপিটুনি দেওয়া হচ্ছে বলে বিষয়টি জানায়। পরে শুনলাম স্থানীয় জনতার গণপিটুনি দেওয়ার কারণেই ওই যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ এসেছে।

মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:২১ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]