মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট  

কুষ্টিয়ার মিরপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

কুষ্টিয়ার মিরপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় মিরপুর উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা ও বিশেষ অতিথি’র বক্তব্য দেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন এবং দ্য ডেইলি ষ্টেট পত্রিকার মিরপুর প্রতিনিধি মারফত আফ্রিদী। অতিথিদের বক্তব্য শেষে কৃষি মেলায় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। কৃষি মেলায় উদ্যোক্তা ও কৃষি প্রদর্শনী অনুষ্ঠানে মিরপুর উপজেলার বিভিন্ন কৃষক ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

এসময় মিরপুর কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান ও মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ মেলাতে অংশগ্রহণ করা বিভিন্ন কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]