কুষ্টিয়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে এসময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, এলজিইডি’র প্রকৌশলী রোশান আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল হক, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুর রহমান মামুন, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, মিরপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্তজা হোসেন চাঁদ, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোওয়ান আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জিন্নাত জাহান, আলো এনজিওর নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন মিরপুর উপজেলা শাখা সভাপতি শক্তি সঞ্চয় পাল, সাধারণ সম্পাদক কাঞ্চনকুমার হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও শারদীয় দূর্গা পুজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা সভা অনুষ্ঠিত হয়।
Posted ০৬:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]