কুষ্টিয়া প্রতিনিধি
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে উলামা, মাশায়েখ ও ঈমামদের সম্মানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মিরপুর এজেন্ট ব্যাংকিং শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং মিরপুর শাখার পরিচালক অধ্যাপক জোমারত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, শরিয়াহ সম্মতভাবে ব্যবসা পরিচালনার জন্য ইসলামী ব্যাংকের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠার ৪১বছরে দেশের ৩৯৫ টি শাখা এবং বিগত পাঁচ বছরে ২৮০০টি এজেন্ট ব্যাংকিং শাখা গ্রাহকদের সঠিকভাবে সেবা দিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংক গ্রাহক সেবার একটি আস্থার অন্যতম প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের সেবার প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পোড়াদহ শাখার আব্দুস সাত্তার (বিএভিপি, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন এপিও ইনচার্জ রবিউল আজম। এসময় মিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জামে মসজিদের উলামা মাশায়েখ এবং ঈমামগণ উপস্থিত ছিলেন।
Posted ০৫:৩০ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]