বাবলু রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া:
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ প্রিন্ট
দেশমাতা বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান সহ দেশের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে জনসভা করেছে ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর)।
জাতীয় পার্টি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকাল ৩টায় ভেড়ামারা শাপলা চত্বরে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। এসময় তিনি বলেন, দেশ এখনো বিপদমুক্ত হয় নাই, এ কারণে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সরকারের মধ্যে হাসিনার লোক এখনো ঘাপটি মেরে বসে আছে তাই আমাদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাতীয় পার্টি’র (কাজী জাফর) মহাসচিব, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন।তিনি তার বক্তব্যে বলেন- আমার রাজনৈতিক জীবনকে শেখ হাসিনা ধ্বংস করে দিতে চেয়েছিলো, কিন্তু পারে নাই। নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে হাসিনা সরকার আমাকে ৪ বছরের মিথ্যা সাজা দিয়েছিলো।
এছাড়াও বাংলাদেশের ১লক্ষ ৭০ হাজার মানুষকে গায়েবী মিথ্যা মামলা দিয়েছে শেখ হাসিনা।বাংলাদেশের জনগণের সাথে শেখ হসিনা যা করেছে তার বিচার এই বাংলার মাটিতে হতে হবে। তিনি আরো বলেন, দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশমাতা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এনামুল হুদা, ভাষানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহবায়ক হান্নান আহম্মদ খান বাবলু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শরীফ,যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু।
ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ আলম চাঁদ মন্ডলের সভাপতিত্বে ও ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাসের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজমত আলী, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক শাহাবুল ইসলাম প্রমুখ।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]