মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোলাই মদসহ আটক-০১

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোলাই মদসহ  আটক-০১

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ ফেব্রুয়ারি, ২০২৩-ইং তারিখ দুপুর ১২:৫৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মিলপাড়া এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯ লিটার চোলাই মদ, যাহার আনুমানিক মূল্য ৯,৫০০/- (নয় হাজার পাঁচশত) টাকা সহ ০১ জন আসামি মোঃ জীবন শেখ(২৭), পিতা-মোঃ মধু শেখ, সাং-চৌড়হাস ফুলতলা, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ও উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া মডেলনথানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব উল্লেখ করেন, এই ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন ;মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Facebook Comments Box

Posted ০৯:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]