মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

রবিবার, ০১ জুন ২০২৫   প্রিন্ট  

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র যৌথ উদ্যোগে শহরের পাঁচ রাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি শাহাজাহান আলী সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন সনাকের সদস্য রফিকুল আলম টুকু, মিজানুর রহমান লাকী, আক্তারী সুলতানা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র প্রতিনিধি শিল্পী সরকারের পরিচালনায় ধারণাপত্র পাঠ করেন তানভীর আহমেদ। এ সময় সনাকের সদস্য নজরুল ইসলাম, তারিকুল হক তারিক, জহুরুল হক চৌধুরী রঞ্জু, সুভাশিস সাহা খোকন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, টিআইবির এরিয়া কো-অডিনেটর রায়হানুল ইসলাম, এফপিএবি সমন্বয়কারী কামাল পারভেজ, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিনিধি নুরুন্নাহার বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনা পরিবেশের সুরক্ষায় বড় প্রতিবন্ধকতা। অপসনশীল প্লাস্টিক দীর্ঘদিন পরিবেশের টিকে থাকে এবং পরবর্তীতে খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সারসহ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। এ থেকে পরিত্রাণ পেতে পরিবেশ সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

Posted ০৫:১১ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]