বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-০২

সোমবার, ১৩ মার্চ ২০২৩   প্রিন্ট  

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-০২

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে আড়াই ঘণ্টার ব্যাবধানে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

জানা গেছে, রবিবার (১২/০৩/২০২৩-ইং) সকাল ছয়টার দিকে ঢাকা যাওয়ার পথে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা রেলগেট নামক স্থানে নছিমনের সাথে মটর সাইকেলের সংঘর্ষে সামস তবরেজ লিখন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। সকালে কাজের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন আব্দুর রউফ।

নিহত লিখন কুষ্টিয়া শহরতলীর দেশওয়ালীপাড়া এলাকার বশিরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।বর্তমানে তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। রবিবার সকালের দিকে মোটর সাইকেলযোগে কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।

নিহত আবদুর রউফ কুষ্টিয়ার লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে।

এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, রবিবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামস তবরেজ লিখন নামের একজন নিহত হন।

Facebook Comments Box

Posted ১২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]