মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যাক্তি নিহত

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যাক্তি নিহত

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট দোস্তপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন ।

জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ জানান, নিহত ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কবুরহাট দোস্তপাড়া এলাকায় প্রবেশের সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের এসআই নার্গিস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

Posted ১০:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]