মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রাজারহাটে পৃথক অভিযান চালিয়ে গাঁজা, টাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

শনিবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী বাজারের ছাগলেরহাট এলাকা থেকে ৪শ গ্রাম গাঁজাসহ মাদককারবারি মো. শাহ আলমকে (৪১) গ্রেপ্তার করা হয় ।

এদিকে শনিবার রাজারহাট থানা পুলিশের অভিযানে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকার মাদককারবারি মো. নিজাম উদ্দিন (৪০) ও মো. জিয়াউল ইসলামকে (২৫) ২৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও নয় পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ও রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে । আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।

Facebook Comments Box

Posted ০৭:২২ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]