সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   প্রিন্ট  

কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু পাল ।

এছাড়া  মৃক্ত আলোচনায় অংশ নেন নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, বাজার কমিটির সভাপতি মো: হায়দার আলী, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হযরত আলী, উপজেলার তথ্য আপা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, গ্রাম পুলিশের প্রতিনিধি মো: হাসানুজ্জামান, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাজাহান সাজু, প্যানেল চেয়ারম্যান মো: ময়নুল ইসলাম, ১ নং হাজিনগর ইউনিয়ন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম কামরুজ্জামান, উপজেলা সমাজেসবা অফিসার মো: সাদেকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম শিক্ষার্থী সাদিক ইমাম ও রায়হান কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন।

অনুষ্ঠানে উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত  করেন।

Facebook Comments Box

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]