এ এম উবায়েদ,
শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের কাছারিপাড়া মোড়সংলগ্ন মুচিবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রফিকুল ইসলাম নয়ন (৩৬) উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়ার ছেলে। তিনি কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গচিহাটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন নয়ন। পথে কাছারিপাড়া মোড়সংলগ্ন মুচিবাড়ির কাছে পৌঁছালে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা।
এসময় তারা কুপিয়ে নয়নের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। এছাড়া নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায় তারা।
পরে আশঙ্কাজনক অবস্থায় নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, এখনো এ ব্যাপারে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ০৯:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]