মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি ফুটবলার মুসা’র মৃত্যুতে হানিফ এমপি’র শোক

বুধবার, ১০ মে ২০২৩   প্রিন্ট  

কিংবদন্তি ফুটবলার মুসা’র মৃত্যুতে হানিফ এমপি’র শোক

কুষ্টিয়া জেলা দলের সাবেক কিংবদন্তি ফুটবলার, ঢাকার ওয়ারী ক্লাবের দাপুটে ফুটবলার মুসা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৯মে) দুপুরে শহরের পূর্ব মজমপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বিদেহী আত্মার মাগফিরাত করে শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ (এমপি)।

এক শোক বার্তায় তিনি বলেন, সত্তর দশকের মাঠ কাঁপানো ফুটবলার মুসা যিনি কালা মানিক নামেই চরম খ্যাতি অর্জন করেছেন। এমন একজন কিংবদন্তি ফুটবলারের কাছ থেকে দেশ এবং জাতি অনেক গৌরবগাঁথা সম্মান অর্জন করেছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।
মাহবুব-উল আলম হানিফ (এমপি) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলু, রেফারি আম্পায়ার সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বিএফইউজে’র সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহাম্মদ আলী নিশান, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাশিদূজ্জামান খান টুটুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই খ্যাতিমান ফুটবলারের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]