শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা টিভি এর কাশিমপুর প্রতিনিধি মোঃ হাসান সরকার স্থায়ীভাবে বহিষ্কার  

শনিবার, ১২ জুন ২০২১   প্রিন্ট  

কাশিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা টিভি এর কাশিমপুর প্রতিনিধি মোঃ হাসান সরকার স্থায়ীভাবে বহিষ্কার  
কাশিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান সরকার বাংলা টিভির কাশিমপুর প্রতিনিধি  ১০/০৬/২০২১ইং রোজ বৃহস্পতিবার  প্রেসক্লাবের সাধারণ সভায় তার বহিষ্কারের সিদ্ধান্ত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন মন্ডল সহ কেবিনেটের সকল সদস্য ও সাধারণ সদস্য সহ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
 সকল সদস্যদের দেওয়া অভিযোগের সত্যতার ভিত্তিতে তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আত্মসাতের  অভিযোগ উত্থাপন করা হয়।এবং ক্লাবের সকল সদস্যদের সাথে খারাপ আচরণ এর জন্য তাকে এ বিষয়ে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা একাধিকবার সতর্ক করেছেন, কিন্তু সে সতর্ক না হয়ে নানা অপকর্ম ও সদস্যদের সাথে খারাপ ব্যবহার চালিয়ে যেতে থাকে। তথ্য প্রমানের ভিত্তিতে প্রেসক্লাবের নির্বাহী কমিটির সকল সদস্যগন এবং সকল সাধারণ সদস্যগন তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে ক্লাবের সকল সদস্যরা তাকে স্থায়ী বহিষ্কার ও সাধারণ সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত সকলের নিকট চূড়ান্ত বলে বিবেচিত হয় ৷ কারণ ভবিষ্যতে এ রকম শাস্তির বিধান রেখে বাকি সদস্যরা ও যেন সচেতন হয় সেই লক্ষে এই সিদ্ধান্ত। স্থায়ীভাবে বহিষ্কার এর ব্যাপারে কাশিমপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোঃ মনির হোসেন মন্ডল বলেন ক্লাবের যে কোন সদস্য যদি দুর্নীতির আশ্রয় নেয়, তাহলে তাকে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। কাশিমপুর প্রেসক্লাবে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রেসক্লাব হিসেবে মানুষ দেখবে এটাই আমার কাম্য। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার বলেন সততা ও আন্তরিকতার পরিপ্রেক্ষিতে আমাদের প্রেসক্লাব সামনের দিকে এগিয়ে যাবে, আমরা কখনোই কোনো দুর্নীতিবাজ কর্মকান্ড করতে দেব না, নিজেরা করব না এটাই কাশিমপুর প্রেসক্লাবের সকল সদস্যের প্রতিজ্ঞা।
Facebook Comments Box

Posted ০২:২৪ অপরাহ্ণ | শনিবার, ১২ জুন ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]