রিপোর্টার খুরশীদ আলম
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ প্রিন্ট
গাজীপুরের কাশিমপুরে হাজী মার্কেট, ভূইয়া পাড়া এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন
কোম্পানি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
মঙ্গলবার ( ১৭ অক্টোবর ) সকাল থেকে গাজিপুর জেলা বিজ্ঞ-এক্সিকিউটিভ-ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজিপুর জেলা বিজ্ঞ-এক্সিকিউটিভ-ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন প্রায় ২ কিলোমিটার জুড়ে বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই সংযোগের মূল হোতাদেরকে সরেজমিনে পাওয়া যায় নাই, সেই কারণে সেখান থেকে সোর্স লাইন কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, তিতাসের মেইন লাইন থেকে অবৈধ ভাবে নেওয়া নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র মহল বিভিন্ন বাসাবাড়িতে ঝুকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে, কাশিমপুর হাজী মার্কেট, ভূইয়া পাড়া এলাকায় এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় দুই কিলোমিটার এলাকাব্যাপী অভিযান চালিয়ে জব্দ করা হয় অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত পাইপ ও রাইজার। মোট ৫শ’ বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ এলাকায় দুষ্কৃতকারীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতের আধারে সংযোগ দিচ্ছে। বার বার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একই স্থানে ফের অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক আব্দুর মান্নান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ০৮:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]