বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

শনিবার, ১৫ জুলাই ২০২৩   প্রিন্ট  

কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৬৪ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৩৭৯ টাকা। শনিবার (১৫ জুলাই ) পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র এস এম রবীন হোসেন এই বাজেট ঘোষণা করেন।

পৌর মেয়র এস এম রবীন হোসেন বলেন, কালীগঞ্জ পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়তে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি । ফলশ্রুতিতে আমরা ৩য় শ্রেণীর পৌরসভা থেকে ২য় শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়েছি। সারাদেশে পৌরসভার সেবার মান ও উন্নয়নের দিকে সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছে কালীগঞ্জ পৌরসভা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন ও সাবেক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরা অচিরেই ১ম শ্রেণীর পৌরসভার নাগরিক সকল সুযোগ সুবিধা পৌছে দেওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ ,উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন কনক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, কালিগঞ্জ পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপদেষ্টা মোঃ ইব্রাহিম খন্দকার, প্রচার সম্পাদক মোঃ শামছুল চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আমির খন্দকার, কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহাম্মেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন,কালীগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্র লীগের সভাপতি মোঃ তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি এম আই লিখন, সাধারণ সম্পাদক, ওয়াসিম মোল্লা, কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ-পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৮:১২ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]