মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

শনিবার, ০৫ আগস্ট ২০২৩   প্রিন্ট  

Default Image

টাঙ্গাইলের কালিহাতীতে একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে জাকির (২৮) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)। শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কালিহাতী-বল্লা রোডের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিহাতী-বল্লা রোডের চারান এলাকা থেকে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে আসতেছিল এবং প্রাইভেটকারটি কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী পৌরসভার কামার্থী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের নিচে পড়ে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আসাদুজ্জামান গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে টাঙ্গাইল থেকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যায়।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]