মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় মেজর মিঠুর সদস্য পদ নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

শনিবার, ০৩ মে ২০২৫   প্রিন্ট  

কাপাসিয়ায় মেজর মিঠুর সদস্য পদ নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

কাপাসিয়ার ঘটনায় গাজীপুর প্রেসক্লাবে গতকাল মেজর( অব:) শফিউল্লাহ মিঠুর সংবাদ সম্মেলন দেয়া বক্তব্য ও কতিপয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কাপাসিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আজ কাপাসিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ।
২ মে শুক্রবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন জনৈক মেজর (অব:) শফিউল্লাহ মিঠু কাপাসিয়া উপজেলা বিএনপির কোন সদস্য নন।

সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন লিখিত বক্তব্য প্রদান করেন। লিখত বক্তব্যে তিনি বলেন, ১লা মে-২০২৫ বৃহস্পতিবার কিছু গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। মেজর (অব:) শফিউল্লাহ মিঠু গত ১লা মে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সে সংবাদ সম্মেলন তিনি নিজেকে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য বলে পরিচয় দিয়েছেন । মেজর (অব:) শফিউল্লাহ মিঠুর এ দাবি প্রত্যাখ্যান করে বিএনপি নেতা সংবাদ সম্মেলনে বলেন, গাজীপুর জেলা বিএনপি, কাপাসিয়া উপজেলা বিএনপি এবং ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি সহ কোন ওয়ার্ডেই তিনি সদস্য নন। তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও বানোয়াট দলীয় পরিচয় ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ব্যর্থ চেষ্টা করছেন । গাজীপুর জেলা, কাপাসিয়া উপজেলা এমনকি ঘাগটিয়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোথাও মেজর শফিউল্লাহ মিঠুর দলীয় কোন সম্পৃক্ততা ছিলনা।
তিনি কাপাসিয়া উপজেলা বিএনপির কোন সাধারণ সদস্যও নয় এবং তার যে কোন কর্মকান্ডের দায়ভার কাপাসিয়া উপজেলা বিএনপি বহন করবে না বলে তিনি বক্তব্যে বলেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]