বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুর উপজেলা কৃষক লীগের সম্মেলন সভাপতি বাবলু সাধারণ সম্পাদক শাহ আলম

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

কাজিপুর উপজেলা কৃষক লীগের সম্মেলন সভাপতি বাবলু সাধারণ সম্পাদক শাহ আলম

দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ কৃষক লীগ কাজিপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক শাহ আলম।

১০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ৩টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে কাজিপুর উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি টিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়, তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষি কাজের গুরুত্ব দেন বলেই , দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কৃষিতে ভর্তুকি দিয়ে কৃষকের পাশে আছে আওয়ামী লীগ সরকার।

সম্মেলন উদ্বোধক সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল বাহার, প্রধান বক্তা জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, রাজশাহী কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামছ উদ্দীন আল আজাদ, সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আবু জাফর মন্ডল, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

অনুষ্ঠান পরিচালনা করেন কাজিপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু। দ্বিতীয় অধিবেশনে জেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল বাহারের পরিচালনায় সম্মেলনে কমিটির নাম ঘোষণা করেন সাংসদ তানভীর শাকিল জয়। সভাপতি নির্বাচিত হন দ্বীন মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক শাহ আলম, ১ নং সহ- সভাপতি শফিকুল ইসলাম বিপু, ২য় সহ সভাপতি বেলাল হোসেন ৩য় সহ সভাপতি মনজুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নূর মোমিন রানা, সাংগঠনিক সম্পাদক রাসিকুল ইসলাম অনু, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তনা খাতুন।

Facebook Comments Box

Posted ০৮:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]