আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ প্রিন্ট
সদ্য প্রয়াত কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী স্বপনের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর বুধবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয় বলেন, স্বপনের মৃত্যুতে আমি ভিষণভাবে মর্মাহত। এই বয়সের মৃত্যু মেনে নেয়া খুবই কঠিন। আদর্শবান এবং নেতৃত্বে নির্ভীক যুব নেতা ছিলেন স্বপন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই সময় স্বপনের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
Posted ০৮:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]