আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার আলমপুর গ্ৰামে পাঁচ শত হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ ও দুই জন অসহায় পরিবারকে সেলাই মেশিন দেয়া হয় লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ (যমুনা) এর আয়োজনে।
২২ ডিসেম্বর শুক্রবার সকালে সংগঠনের সভাপতি শাহীন আক্তারের সভাপতিত্বে তার নিজ বাড়িতে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, জেলা পরিষদ সদস্য জুঁই পারভীন। লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ এর সহ সভাপতি তারেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাসানুর রহমান মনি, বুলবুল ইসলাম, মোশাররফ হোসেন এবং ইউএস বাংলার মনিরুজ্জামান। দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে জানান লায়ন্স ক্লাবের সভাপতি।
Posted ১১:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]