মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে আগুনে পুড়েছে ৭ পরিবারের বসতবাড়ি

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩   প্রিন্ট  

কাজিপুরে আগুনে পুড়েছে ৭ পরিবারের বসতবাড়ি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা গ্ৰামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ পরিবারের বসতঘরসহ মোট ১৬ টি ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার ৮ জুন সন্ধায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, সন্ধায় হঠাৎ আহাদ বক্সের ছেলে জালালের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়, অল্প সময়ের মধ্যে
জালালের ভাই নিজাম উদ্দিন, ফরিদুল ইসলাম, গোলাম হোসেন ছাড়াও প্রতিবেশী মতিয়ার, লুৎফর এবং রসুল বক্সের বসতঘর সহ মোট ১৬ টি ঘর পুড়ে যায়, পাড়া প্রতিবেশীর সহায়তায় গবাদিপশু ও সামান্য আসবাবপত্র রক্ষা পায়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কাজিপুর স্টেশন ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুরের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন সন্টু।
উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ঘটনাস্থল পরিদর্শনকালে সমবেদনা জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি উপজেলা পরিষদ, প্রশাসন এবং সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]