মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ক্যাম্পেইন অনুষ্ঠিত

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   প্রিন্ট  

কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ক্যাম্পেইন অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার ২৮ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটে মসূয়া উচ্চ বিদ্যালয় মাঠে “৩১ দফা ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম ফারুক চাষী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান বাচ্চু, সৈয়দ আরেফিন তারা, আতিকুর রহমান আতিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আজিজুল হক শাজাহান, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামসুল হক চান মিয়া,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির তার বক্তব্যে বলেন তারেক রহমান ৩১ দফার মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। ৩১ দফার বার্তা প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করেন। পরে স্কুলের ছাত্র-ছাত্রী এবং মসূয়া বাজারের প্রত্যেকটি দোকানে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ০৫:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]