সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শনিবার, ০৯ আগস্ট ২০২৫   প্রিন্ট  

কটিয়াদীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী মডেল প্রেসক্লাব’র আয়োজনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের অংশগ্রহণে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে এবং জবাই করে নির্মমভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে গুরুতর আহতকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৯ আগস্ট) শনিবার দুপুর ২টায় কটিয়াদী বাসস্ট্যান্ড গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জজ মিয়া,৷ কটিয়াদী টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন নূরী,কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলীউজ্জামান মহসিন,কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিন,দপ্তর সম্পাদক হামিদ হাসান,সদস্য আশরাফুল ইসলাম সুমন, আজাদ রহমান মিশর,উপজেলা প্রেস ক্লাবের সদস্য সবুজ বাঙালীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, এসময় আরও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

Facebook Comments Box

Posted ০৪:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]