মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমুখীকরণ ও পূর্ণবাসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট  

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমুখীকরণ ও পূর্ণবাসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১ ডিসেম্বর শনিবার সুইহারীস্থ এনজিও ফোরাম মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় দিনাজপুরের গণমাধ্যম কর্মীদের নিয়ে ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমুখীকরণ ও পূর্নবাসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় শিশু নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস বলেন, এই প্রকল্প ডিসেম্বর/২০২৪ শেষ হতে যাচ্ছে। এই প্রকল্পের আলোকেই আমরা যা যা করেছি, তা আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রকল্প না থাকলেও ঝুঁকিপূর্ণ কর্মজাবী শিশুরা স্কুলমুখী হতে পারবে। এজন্য আমরা ৬টি লার্নিং সেন্টারের মাধ্যমে ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করতে সচেতন মূলক কার্যক্রম পরিচালনা করছি। তারই অর্জন হিসেবে আগামী ২০২৫ সালে দিনাজপুরে ঝড়ে পড়া ২৪০জন শিশুকে আবারো নতুন করে, বিশেষ করে যাদের বয়স ১৪ এর নিচে তাদের স্কুলে ভর্তির সকল ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ১৪ বছরের উপরে ঝড়ে পড়া ৫০ জন শিশুদের ইতিমধ্যে প্রশিক্ষণ দ্বারা দক্ষ করে তাদেরকে সেলাই মেশিন, কারিগরি উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মনে রাখবেন ঝুঁকিপূর্ণ শিশুশ্রম একজন শিশুর জন্য মারত্মক ক্ষতিকর কর্মসংস্থান। সরকারের ঘোষনা অনুযায়ী ৪৩টি কাজ ঝুঁকিপূর্ণ হিসেবে আমাদের সমাজে রয়েছে।

এ থেকে বেড়িয়ে আসতে গণমাধ্যমের কর্মীদের সক্রিয় লেখনী ও সামাজিক দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। মতবিনিময় সভায় আলোচনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ইউএনবি দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ সালাউদ্দীন আহম্মেদ, জিটিভি দিনাজপুর প্রতিনিধি তনুজা শারমিন, সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ বেলাল হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম, বাসস দিনাজপুর জেলা প্রতিনিধি রোস্তম আলী মন্ডল, দৈনিক দিনবদল সংবাদের সম্পাদক রেজাউল করিম, ফটো সাংবাদিক নুর ইসলাম ও সাংবাদিক কাশী কুমার দাস।

Facebook Comments Box

Posted ০৩:২৬ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]