মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী মিরপুর প্রেসক্লাবের নির্বাচন আগামীকাল

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

Default Image

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মিরপুরে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার প্রেসক্লাব কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বিরতিহীনভাবে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১১ টি পদে বিপরীতে ৩টি পদে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ইতিমধ্যে বাঁকি ৮টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সভাপতি ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন দৈনিক নয়াদিগন্তের মিরপুর উপজেলা প্রতিনিধি আছাদুর রহমান বাবু ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মারফত আলী আফ্রিদী। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি ও দৈনিক বজ্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান রিমন ও দৈনিক সত্যখবরের প্রতিনিধি আলমগীর মন্ডল। অর্থ-সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন দৈনিক কুষ্টিয়ার দর্পনের হাফিজুর রহমান ও ডেইলী পিপলস টাইমসে্র জাহিদ হাসান জিহাদ।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক আব্দুস সালাম, জমির উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহাম্মেদ। সাংগঠনিক সম্পাদক পদে কুদরতে খোদা সবুজ। সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মালেক জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য পদে মহাম্মদ আলী ও বাবলু রঞ্জন বিশ্বাস। নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:০৪ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]