বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় ফেল করায় ঝিনাইদহে শিক্ষার্থীর আত্মহত্যা

রবিবার, ১২ মে ২০২৪   প্রিন্ট  

এসএসসি পরীক্ষায় ফেল করায় ঝিনাইদহে শিক্ষার্থীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রোববার বেলা আড়াইটার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে। দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নুপুর ওই গ্রামের আসাদুল ইসলাম মন্ডলের মেয়ে।
হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর মোঃ শামীম হোসেন খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নুপুর ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয় এবং ঘরে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন পিন্টু জানান, মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল। এ ভাবে সে আত্মহত্যা করবে তা ভাবতেও পারিনি।
হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রীর আত্মহননের খবর শুনেছি। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Facebook Comments Box

Posted ০৫:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]