কুষ্টিয়া প্রতিনিধি
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী এলজিইডি’র কেন্দ্রীয় কমিটির ২০ জন উপসহকারী প্রকৌশলীর নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতার ফলে ডিপার্টমেন্টের চেইন অফ কমান্ড ভেঙে পড়তে পারে, একই সাথে মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
এলজিইডির ২০জন উপ-সহকারী প্রকৌশলীর কারনে সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে কর্মরত ২৪০০ জন উপ-সহকারী প্রকৌশলীরা পদোন্নতি বৈষম্যের শিকার হচ্ছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি’র) ২০ জন চিহ্নিত উপ-সহকারী প্রকৌশলী বিগত ১৫/১৬ বছর স্বৈরাচার ক্ষমতাসীন দলের বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলীর তকমা লাগিয়ে এলজিইডির সদর দপ্তরে কর্মরত আছেন এবং রাজধানী শহরে থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করে মাঠ পর্যায়ের সহকর্মীদের উপর বিভিন্ন সময়ে নানা ভাবে দমন কিরণ চালিয়ে তাদের ন্যায্য হিসেবে বঞ্চিত করে রেখেছেন।
এসব কৌশলীগণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদ প্রাপ্ত হয়ে এলজিইডিতে উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। চাকুরীর শর্তমতে জৈষ্ঠতার ভিত্তিতে তাদের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি হবার কথা, এছাড়া কোনো প্রকার উচ্চতর ডিগ্রীর প্রেক্ষিতে পদোন্নতি প্রাপ্তির কোনো সুযোগ নাই।
এমনটিই এলজিইডির চাকরির বিধিতে উল্লেখ রয়েছে । কিন্তু চিহ্নিত ঐ ২০ জন উপ- সহকারী প্রকৌশলী সদর দপ্তরে চাকুরির সুবাদে দাপ্তরিক নিয়ম নীতির তোয়াক্কা না করে বেসরকারী প্রতিষ্ঠান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট সংগ্রহ করে উক্ত সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে মিথ্যা তথ্য উপাত্যের ভিত্তিতে তৎকালিন স্বৈরাচার সরকারের তেলবাজি করে আদালতের একটি মনগড়া রায় কে পুজি বানিয়ে সরকারী বিধিমালার তোয়াক্কা না করে জৈষ্ঠতার নিম্নধাপ থেকে সহকারী প্রকৌশলী পদে পদায়নের জন্য এলজিইডি’র প্রশাসনের সকল কমকর্তা এবং বর্তমান প্রধান প্রকৌশলীকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে আসছে।
যার ফলে সরকারী বিধিমোতাবেক জৈষ্ঠতার ক্রম ভিত্তিতে পদোন্নতি পাওয়ার যোগ্য প্রায় ২৪০০ জন উপ-সহকারী প্রকৌশলী পর্যায়ক্রমে পদোন্নতি বৈষম্যের শিকার হচ্ছে। মাঠ পর্যায়ে কর্মরত জৈষ্ঠ উপ-সহকারী প্রকৌশলীগণ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কর্মরত থেকে দেশের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে আসছেন। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কর্মরত থাকায় অনেক জৈষ্ঠ উপ-সহকারী প্রকৌশলীর ইচ্ছা থাকা সত্বেও বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ হতে বঞ্চিত হয়েছেন।
বর্তমানে জৈষ্ঠ উপ-সহকারী প্রকৌশলীগণ শুন্য পদের বিপরিতে ১৫০-২০০ জনের চাকুরীকাল প্রায় শেষ পর্যায়ে। এই ১৫০-২০০ জন উপ-সহকারী প্রকৌশলী জৈষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের জন্য এলজিইডি’র প্রশাসনের বৈষম্য বিরোধী কমিটি ও প্রধান প্রকৌশলী হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, চিহ্নিত ২০ জন উপ- সহকারী প্রকৌশলী জৈষ্ঠতার তালিকার নিম্নধাপ থেকে পদোন্নতি পেলে এলজিইডির জৈষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির ধারাবাহিকতা ভেঙ্গে পড়বে।
অন্যদিকে অপর উপ-সহকারী প্রকৌশলী মেজবাহুর রহমান বলেন, উক্ত ২০ জনের পদোন্নতি দেয়া হলে দেশ উন্নয়নের মুল কর্ণধর মাঠ পর্যায়ে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতির রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে এবং এলজিইডির তথা দেশের উন্নয়ন মূলক কাজ স্থবির হয়ে পড়বে। তিনি আরো বলেন, কোনো সরকারী চাকুরীতে যোগদানের পর উচ্চতর ডিগ্রী অর্জনের পরও জৈষ্ঠতার ভিত্তিতে ছাড়া পদোন্নতি প্রাপ্তির কোনো সুযোগ নাই। এছাড়াও সহকারী প্রকৌশলী শফিকুল আজম ও অবসর প্রাপ্ত একজন পদোন্নতি প্রাপ্ত উপজেলা প্রকৌশলী বলেন, দেশের সকল প্রকৌশল অধিদপ্তরে ডিগ্রী ইঞ্জিনিয়ার নিয়োগ ও ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতির যে সরকারী আইন বিদ্যমান রয়েছে সে প্রেক্ষিতে উক্ত ২০ জনের জৈষ্ঠতা I পদোন্নতি প্রদান করা হলে চাকুরী বিধির পরিপন্থী হবে এবং ডিপার্টমেন্টের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
এবিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার মহোদয়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এলজিইডির অনুমোদিত জৈষ্ঠতার তালিকা ভিত্তিতে জৈষ্ঠ্য উপ-সহকারী প্রকৌশলীদের আগে পদোন্নতি দেয়া হবে এবং এর বাইরে অন্য কোন সুযোগ নেই। প্রধান প্রকৌশলীর কাছে ঐ ২০ জনের আদালতের রায়ের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এব্যাপারে আমাকে জানানো হয়েছে,তবে এদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে ।
Posted ০৪:২০ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]