মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪   প্রিন্ট  

এক হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়া আওতাধীন বাগবাড়ী, কাশিমপুর এলাকায় প্রায় ৫কিলোমিটার এলাকা জুড়ে এক হাজার  বাসাবাড়িতে অবৈধ নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং নিম্নমানের ব্যবহৃত ৫০০ মিটার পাইপ ও রাইজার জব্দ করা হয়েছে ।

মঙ্গলবার ( ২ এপ্রিল  )  সকাল থেকে বিকাল পর্যন্ত

আশুলিয়া আওতাধীন বাগবাড়ী, কাশিমপুর এলাকায় ৬ টি পয়েন্ট  অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস,ও আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

আশুলিয়া আওতাধীন বাগবাড়ী, কাশিমপুর এলাকায়  অভিযানে গাজীপুর জেলা প্রশাসন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ২টি পৃথক মামলায় ২জনকে ২,৭৫,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, তিতাসের মেইন লাইন থেকে অবৈধ ভাবে নেওয়া নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র মহল বিভিন্ন বাসাবাড়িতে ঝুকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫ কিলোমিটার এলাকাব্যাপী অভিযান চালিয়ে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্ন মানের ৫০০মিটার পাইপ ও রাইজার জব্দ করা হয়। এক হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ এলাকায় দুষ্কৃতকারীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতের আধারে সংযোগ দিচ্ছে। বার বার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একই স্থানে ফের অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আলাউদ্দিন,আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,

তিতাস গ্যাস ট্রান্সমিশন  আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভার জোনাল অফিসের উপ- ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান,আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী আসোয়াত হোসেন, আশুলিয়া জোনাল অফিসের উপ-প্রকৌশলী মো. সুমন আলী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।

Facebook Comments Box

Posted ০৯:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]