লিটন মিয়া লাকু :
রবিবার, ০৩ মে ২০২৬ প্রিন্ট
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট নৌ-টার্মিনালের সামনে বালাসী–বাহাদুরাবাদ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তোহিদুর রহমান মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন এবং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালুসহ অনেকে।
বক্তারা বলেন, এ সেতু নির্মাণ হলে ঢাকার সঙ্গে যোগাযোগের দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার কমে আসবে। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ কমার পাশাপাশি উত্তরাঞ্চলে নতুন বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দ্রুত সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]