স্টাফ রিপোটার:
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত উখিয়ায় মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ । গতকাল রাতে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলা স্থল পরিদর্শন শেষে আলোচনা সভায় যোগদেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিপিজেএফ উখিয়া উপজেলা শাখার সভাপতি আরফাত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, আমানুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক, আমিনুল হক আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আজমেরী সুলতানা।
বিপিজেএফ সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন, উখিয়ার মানুষ মানবতার জন্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছেন। এক কথায় মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত। আয়োজিত মেলা উৎসব মুখর পরিবেশে চলছে যা উখিয়ার ইতিহাসে অন্যন্য। সাংবাদিকতার পাশাপাশি এমন আয়োজন আসলেই প্রসংশার দাবিদার।
বিপিজেএফ সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, রোহিঙ্গাদের সেদিনগুলোর ভয়াবহ চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিল উখিয়ার সাংবাদিকরা। এদিকে দীর্ঘদিন পর মেলা অনুষ্ঠিত হওয়ায় সন্ধ্যায় যেমন মানুষ বিনোদন উপভোগ করছে তেমনি একত্রিত হচ্ছে। এছাড়াও মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে।
এসময় বিপিজেএফ উখিয়া উপজেলা কমিটিকে মডেল ঘোষণা করে প্রশংসা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) উখিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল আজিজ, সহ-সভাপতি আব্দুল আল জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নেছা তানিয়া, কোষাধ্যক্ষ এইচকে রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত, দপ্তর সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, আলাউদ্দিন সহ মেলায় আগত বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারীপুরুষ অংশগ্রহন করেন।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]