মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতার বিতরণ করলেন কৃষি মন্ত্রীর কন্যা

রবিবার, ১৭ মার্চ ২০২৪   প্রিন্ট  

ইফতার বিতরণ করলেন কৃষি মন্ত্রীর কন্যা

রবিবার (১৭ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সহস্রাধিক দরিদ্র ও পথচারীর মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী’ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির বড় কন্যা এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বিশিষ্ট সমাজসেবী উম্মে ফারজানা ডায়নার উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে ইফতার তুলে দেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রীর বড় জামাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজিবুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাবের হোসেন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ০৯:১১ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]