মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমানের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমানের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমানের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ২০২১-২০২২ অর্থ বছরের ইউনিয়ন পরিষদের এক ভাগ (ওয়ান পারসেন্ট) উত্তেলিত ১ লাখ ৯৭ নব্বই হাজার টাকা ইউনিয়ন পরিষদের মালামাল ও চেয়ারম্যানসহ সকল সদস্যের চেয়ার ক্রয়ে আর্থিক অনিয়ম, ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ট্যাক্সের অর্থ সরকারি কোষাগারে জমা না করে নিয়মবহির্ভূত খরচ দেখানো এবং উক্ত দুই মাসের ট্যাক্স বহি অভিযোগের তদন্তকালে উপস্থাপন করতে ব্যর্থ হওয়া, ইউনিয়ন পরিষদের মূল ট্যাক্স বহির পরিবর্তে ভুয়া ট্যাক্স আদায় রশিদে চেয়ারম্যানের পচ্ছন্দের ব্যক্তি (দাপ্তরিকভাবে নিয়োগপ্রাপ্ত নন) আল আমিন স্বাক্ষরিত ট্যাক্স আদায়ে আর্থিক অনিয়ম, গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে দাপ্তরিকভাবে নিয়োগপ্রাপ্ত না হওয়া স্বত্ত্বেও মোছা. হোসনে আরা বেগমের গ্রাম আদালতের পেশকার পরিচয়ে নোটিশের মাধ্যমে বিচার প্রার্থীর পক্ষে এবং বিপক্ষে উভয়ের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু চেয়ারম্যান মাহাবুবুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ প্রমাণিত হয়েছে এবং নয় সদস্যের অনাস্থা প্রস্তাবটি বিশেষ সভায় গৃহীত হয়েছে সেহেতু ওই পরিষদে চেয়ারম্যান মাহাবুবুর রহমানের দায়িত্ব পালন করা সমীচীন হবে না। জনস্বার্থে চেয়ারম্যান মাহাবুবুর রহমানের পদটি শূন্য ঘোষণা করা হলো।
প্রজ্ঞাপনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩২ (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে চেয়ারম্যান মাহবুবুর রহমানের বিরুদ্ধে পরিষদের নয় সদস্যের আনিত অভিযোগ তদন্তে পলাশবাড়ীর সিনিয়র মৎস্য কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা বিশেষ সভা আহ্বান করে গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটগ্রহণ করলে অনাস্থা প্রস্তাবের পক্ষে নয়টি ভোটই পড়ে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পলাশবাড়ীর পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এ সংক্রান্ত পত্রটি সঠিক। উপজেলা প্রশাসন এখন আইন মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

Posted ১২:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]