শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে সরকারি বাহিনীর হাতে ৬৫ তালেবান যোদ্ধা নিহত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট  

আফগানিস্তানে সরকারি বাহিনীর হাতে ৬৫ তালেবান যোদ্ধা নিহত

আফগান সরকারি বাহিনী, ফাইল ছবি। অ- অ অ+

নবকন্ঠ ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩৫ তালেবান আহত হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, চলমান শান্তি আলোচনা সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে এ যুদ্ধ শুরু হয়েছে।

বুধবার গভীর রাতে তালেবানরা পাক্তিকা প্রদেশের ওয়াজি খোয়া জেলায় একটি সামরিক সদর দপ্তরে হামলা চালানোর পরে সর্বশেষ এই রক্তপাতের ঘটনা ঘটে। পাক্তিকার পুলিশ মুখপাত্র শাহ মোহাম্মদ আরিয়ান এএফপিকে বলেন, ‘এই লড়াই বেশ কয়েক ঘন্টা স্থায়ী হয় এবং আফগান বাহিনীর পাল্টা হামলায় বিপুল সংখ্যক তালেবান হতাহত হয়।’

তিনি বলেন, ‘এ সংঘর্ষে ৬৫ জন তালেবান যোদ্ধা নিহত ৩৫ জন আহত হয়েছে। দুর্ভাগ্যক্রমে পুলিশ বাহিনীর ৩ সদস্য নিহত ও অপর ছয় সদস্য আহত হয়েছেন।’ পাক্তিকা প্রাদেশিক পরিষদের প্রধান বখতিয়ার গুল যাদরান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তালেবানরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তালেবানের পক্ষ থেকে দক্ষিণ আফগানিস্তানের উরুজগানে ২৮ জন আফগান আধাসামরিক পুলিশকে হত্যার ঘোষণার একদিন পর এই সহিংসতা ঘটেছে। তালেবান ও আফগানিস্তানের সরকারের আলোচকরা দোহায় শান্তি আলোচনায় বসার প্রেক্ষাপটে এ সহিংসতা ঘটে, ওই বৈঠকে তারা ১৯ বছরের যুদ্ধ অবসানের উপায় খোঁজার চেষ্টা করছেন।

সূত্র : আরব নিউজ।

Facebook Comments Box

Posted ০৯:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]