মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষকে জোর পূর্বক পতদ্যাগে বাধ্য করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট  

অধ্যক্ষকে জোর পূর্বক পতদ্যাগে বাধ্য করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাক আহাম্মদকে বহিরাগত ও সন্ত্রাসী দ্বারা জোর পূর্বক পতদ্যাগে বাধ্য করার চেষ্টা এবং বিদ্যালয়ে আসতে বাঁধা প্রদানের প্রতিবাদে ছাত্রসমাজের মানববন্ধন ও শান্তিপূর্ণ সমাবেশ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনটি শ্যামগ্রামের প্রদান প্রদান সড়ক ও শ্যামগ্রাম বাজার প্রদক্ষীণ শেষে অত্র বিদ্যালয় মাঠে এসে শেষ করেন। মানববন্ধন শেষে এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিহাদ, ফারজানা আক্তার জিমি, নুসরাত জাহান, প্রভা ইসলাম প্রমুখ। এছাড়া মানববন্ধনে অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ স্যারের বিরুদ্ধে যাওয়ার জন্য ওরা আমাদেরকে জোর করতেছে, ক্লাসের সময় ক্লাস বন্ধ করে বলে যে মোস্তাক স্যারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আমরা কোন বহিরাগত সন্ত্রাসীকে শ্যামগ্রাম স্কুল অ্যান্ড কলেজে যায়গা দিব না, এই কলেজের শিক্ষার্থীরা ঠিক করবে কোন স্যার থাকবে বা না থাকবে। কোনো বহিরাগত সন্ত্রাসীকে ঠাই দেয়া হবে না।

Facebook Comments Box

Posted ০৫:৩২ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]