শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  বীরমুক্তযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

রবিবার, ১১ জুলাই ২০২১   প্রিন্ট  

জামালপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বাদ জোহর জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাব এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা মনজু, জাহাঙ্গীর আলম, বজলুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু, কাফী পারভেজ, জাহিদ হাবিব ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান প্রমুখ। স্মরণ সভা শেষে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বসাকপাড়া মসজিদের ইমাম মাওলানা মো. রাকিবুল ইসলাম।
Facebook Comments Box

Posted ০৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]