বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ শুরু

বুধবার, ০৫ মে ২০২১   প্রিন্ট  

ঝিনাইদহে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ শুরু

ঝিনাইদহে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ শুরু

ঝিনাইদহে কৃষকের এ্যাপসের মাধ্যমে নিবন্ধনকৃত বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করীম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফিউদ্দীন মিন্টু, যুবলীগ নেতা রোকনুজ্জামান রিপন।জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করীম জানান, চলতি মৌসুমে জেলার সদর, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলায় কৃষকের এ্যাপসের মাধ্যমে ৬ হাজার ৫’শ ৮৮ মেট্টিকটন ধান ২৭ টাকা কেজি দরে কেনা হবে। এছাড়াও জেলায় মোট ধান সংগ্রহ করা হবে ১১ হাজার ৪’শ ৫৯ মেট্টিক টন। আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে এ ধান সংগ্রহ অভিযান।
Facebook Comments Box

Posted ০২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]