সোমবার ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবাদ বিবৃতি

শনিবার, ১১ জুলাই ২০২৬   প্রিন্ট  

প্রতিবাদ বিবৃতি

সম্প্রতি নরসিংদীতে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের করা মামলার সূত্র ধরে দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদে আমার নাম জড়ানো হয়েছে। উক্ত সংবাদ ও মামলায় আমাকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করায় আমি গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি, কামাল হোসেন, পিতা- হাসিম ভূঁইয়া, গ্রাম- বদরপুর, নরসিংদী সদর, স্পষ্টভাবে জানাতে চাই যে, উল্লিখিত অপহরণ, মারধর, মুক্তিপণ দাবি, বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ কিংবা অভিযোগে বর্ণিত কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই।

ঘটনার দিন মামলার প্রধান আসামি হিসেবে যাকে উল্লেখ করা হয়েছে, মাসুদ রানা বাবুল নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি এবং আমি ওই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। সংগঠনের দায়িত্ব পালনের সূত্রে তিনি বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একজন আইনজীবীর চেম্বারের সামনে আমাকে যেতে বলেন। সংগঠনের সহকর্মী হিসেবে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। শুধুমাত্র ওই স্থানে উপস্থিত থাকার বিষয়টিকে কেন্দ্র করেই আমাকে এ মামলায় জড়ানো হয়েছে বলে আমার বিশ্বাস। কিন্তু সেখানে উপস্থিত থাকা কোনোভাবেই অভিযোগে উল্লিখিত অপরাধে সম্পৃক্ততার প্রমাণ হতে পারে না।

আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছি। বর্তমানে নরসিংদী সম্পাদক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি নরসিংদীর নবকণ্ঠের প্রকাশক-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও অতীতে আমি একজন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি।

আমার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। নরসিংদীর কোনো সাংবাদিক, সামাজিক বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা শত্রুতা নেই। একজন সাংবাদিক ও সমাজসেবক হিসেবে আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই আমাকে এ ঘটনায় জড়ানো হয়েছে বলে আমি মনে করি।

আমি সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যেন নিরপেক্ষ, সুষ্ঠু ও তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করেন। একই সঙ্গে আমার বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করে আমাকে মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

পাশাপাশি যেসব গণমাধ্যমে আমার নাম অভিযুক্ত হিসেবে প্রকাশিত হয়েছে, তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি—এই প্রতিবাদটি যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আমার বক্তব্য তুলে ধরবেন, যাতে পাঠক ও সাধারণ মানুষ প্রকৃত বিষয়টি জানতে পারেন

কামাল হোসেন

Facebook Comments Box

Posted ০৩:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]